বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। চলতি মে মাসের ১৩ তারিখ তিনি বিয়ে করছেন বলে জানা গেছে। পাত্রী কে এটা জানার আগ্রহ অনেকরই।

সাদিক কায়েম বিয়ে করছেন কুমিল্লায়। পাত্রীর নাম আনিকা ফারদিন ফারায়েজী। তিনি পেশায় একজন ডাক্তার।বিশিষ্ট ব্যাবসায়ী আইয়ুব ফারায়েজীর কন্যা তিনি। পাত্রীর বাবা রিল্যায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান । পাত্রীর আরেক ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। 

 

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করছেন সাদিক কায়েম। এর আগে তিনি ঢাবি শিবিরের সভাপতি হিসেবে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। তখন জানা যায় জুলাই বিপ্লবের নেপথ্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা। বর্তমান তিনি ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এই দায়িত্বরত থাকা অবস্থায়ই গুঞ্জন ওঠে ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করার। অবশেষে জানা গেলো মেয়র নির্বাচন এর আগেই তিনি বিয়ের জন্য পাত্রী নির্বাচন করেছেন। আগামী ১৩ই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে আনিকা ফারদিন ফারায়েজীর সাথে তার আক্বদ অনুষ্ঠিত হবে।