বাংলায় ‘ই’ এবং ‘য়’-এর পার্থক্য কী?

“ই” এবং “য়” দ্বন্দ্বের সমাধান:

ইদানীং সোশ্যাল মিডিয়াগুলিতে জ্ঞানীগুণী(!) লেখকসংখ্যা বেড়েছে, তারই সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিকৃত বাংলার ব্যবহার। কিছু সাধারণ ভুল প্রয়োগ যা শ্রুতিমাধুর্যতা কমিয়ে দেয়। মেজাজের ভারসম্যহীনতা তৈরী করে যেকোনো লেখা পড়তে গিয়ে।
তেমনি একটি ভুল হলো বাংলা লেখায় ‘ই” এবং “য়” এর ব্যবহার। ইদানীং “ই” এবং “য়” এর ভুল ব্যবহার যেন অতি স্বাভাবিক ব্যপার হয়ে গেছে। আবার এই ব্যাপারে যদি কাউকে ভুল ধরিয়ে দেন তবে মুখের ওপর বলে দেবে ” আরেহ ভাই ওই একই আরকী😃“

কিন্তু বিষয়টা যে একই নয় সেটি একটি উদাহরণ থেকেই আমরা পরিষ্কার হতে পারবো।
অনেকেই ফেসবুকে লিখেন – হায়! বন্ধুরা কেমন আছো?
অথচ বাংলা ভাষায় হায়! বলতে প্রলাপ বা হা-হুতাশ করাকে বোঝায়। হায়= Alas!
আবার অনেকে বলে থাকেন, হাই, হাই, আমার নানা মারা গেছে।
এখানে হাই বলতে কাউকে সম্বোধন করা বোঝায়।
হাই = Hi বোঝানো হয়।
শুধুমাত্র “ই” এবং “য়” এর ব্যবহার এর কারনে পুরো বাক্যের অর্থ ও ভাবগাম্ভীর্যের কী পরিবর্তন হলো তা ওপরের উদাহরণেই পরিষ্কার। 

এখনো কি আপনাদের মনে হয় “হাই” এবং “হায়” এক?

উত্তর হলো কখনোই এক নয়। বরং “ই” এবং “য়” এর ব্যবহারে বাংলা ব্যাকরণে বেশকিছু নিয়ম-কানুন রয়েছে। চলুন সেগুলো দেখে নেই।

“ই” এবং “য়” এর ব্যবহার শিখতে হলে আমাদেরকে পুরুষ এর প্রকারভেদ ও ক্রিয়াপদের ব্যবহার জানতে হবে।
আমরা জানি, বাক্যের যে পদ দ্বারা কোন কাজ করা বোঝায় তাদেরকে ক্রিয়া বলা হয়। যেমনঃ খাই, যাই, নাও ইত্যাদি।

এখন চলুন পুরুষ এর প্রকারভেদ দেখে নেয়া যাক।
বাংলা ব্যাকরণে পুরুষ প্রধানত ৩ প্রকার। এগুলো হলো –
প্রথম / উত্তম পুরুষ (আমি, আমরা)
দ্বিতীয় / মধ্যম পুরুষ ( তুমি, তোমরা)
তৃতীয় / নাম পুরুষ (সে, তারা, তাসনীম)

উত্তম পুরুষ(First Person) এর ক্ষেত্রে “আমি/আমরা”-এর পরে ক্রিয়ার সঙ্গে ‘ই’ যুক্ত হবে।

উদাহরণ: আমি চাই, আমরা যাই, আমি খাই। আমরা ভালো নেই।

মধ্যম পুরুষ (2nd Person) এর ক্ষেত্রে “তুমি, তোমরা” এদের ক্রিয়ামূলের শেষে “ও” হয়।

উদাহরণ: তুমি খাও, তোমরা যাও।

নাম পুরুষ (3rd Person) এর ক্ষেত্রে “সে, এটা, তারা, নোমান” এদের ক্রিয়ামূলের শেষে “য়” হয়।

উদাহরণ: সে চায়, তারা খায়, করিম যায়।

বিশেষ দ্রষ্টব্য: সম্মানার্থে নাম পুরুষ (যেমন: তিনি, তাঁরা) এবং মধ্যম পুরুষ (যেমন: আপনি, আপনারা) এদের ক্রিয়ামূলের শেষে “ন” হয়।

উদাহরণ: আপনারা যান, তিনি চান।

তাহলে আমরা শিখলাম,
-“আমরা সবায় নৌকাই ভোট চায়” এভাবে না লিখে বরং লিখবো
-” আমরা সবাই নৌকায় ভোট চাই”

আন্তর্জাতিক
admin

ইরানের ইসলামী বিপ্লব

১৯৭৯ সাল। ইরানে ঘটে যায় যুগান্তকারী এক বিপ্লব।যে বিপ্লব ইরানকে শাহ মোহাম্মদ রেজা পাহলাভীর একনায়কতন্ত্র শাসন থেকে বের করে এনে আয়াতুল্লাহ খামেনির ইসলামিক গণতান্ত্রিক দেশে পরিণত করে।যে বিপ্লব ইরানকে পাশ্চাত্যপন্থী

আরও পড়ুন »
Antim book Review
বই রিভিউ
admin

অন্তিম:লতিফুল ইসলাম শিবলী (বই রিভিউ)

                                        ১. “আমেরিকার একটা সিক্রেট সোসাইটির হয়ে কাজ করা এই দেশীয় কিছু লোক এখানে তাদের গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। জামান সম্ভবত তাদের খুঁজে পেয়েছিলেন?”বেড়ীবাঁধের জমাট সিমেন্টের ওপর বসে

আরও পড়ুন »
বাংলাদেশ
admin

আদিবাসী নাকি উপজাতিঃ ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রশ্নের চূড়ান্ত সমাধান কী?

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী অঞ্চল। যেখানে প্রায় ১৩ টি উপজাতির বসতি। এছাড়াও দেশের আরো কিছু জায়গা মিলে বাংলাদেশে প্রায় ৫০ টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতি রয়েছে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠী দীর্ঘদিন ধরেই নিজেদেরকে

আরও পড়ুন »
হলোকাস্ট
ইতিহাস
admin

হলোকাস্টঃএকজন হিটলার ও ৬০ লাখ ইহুদি নিধন

ছোটবেলায় হিটলার নাকি ছবি আঁকতে ভিষন পছন্দ করতেন । তাই আর্ট স্কুলে ভর্তি হতে চেয়েছিলেন তিনি । কিন্তু বিধি বাম, ইহুদী আধিক‌্যের কারনে তিনি আর্ট স্কুলে ভর্তি হতে পারেননি ।

আরও পড়ুন »
ইশারাত মঞ্জিলঃ মধুর ক্যান্টিনের ইতিহাসের পুনর্পাঠ
ইতিহাস
admin

ইশারাত মঞ্জিলঃ মধুর ক্যান্টিনের ইতিহাসের পুনর্পাঠ

মধুর ক্যান্টিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক এক স্মৃতির ফলক । মধুর ক্যান্টিনকে অনেকেই ছাত্ররাজনীতির আতুরনিবাস বলে থাকেন। মধুর ক্যান্টিনের ইতিহাস ঘাটতে গেলে আপাতদৃষ্টিতে আমাদের চোখে পরে মধুসূদন ও তার পরিবারের

আরও পড়ুন »
Paradox Ki
বিজ্ঞান ও আইটি
admin

প্যারাডক্স কী? Paradox এর মজার দুনিয়া

ধরো তুমি তোমার বন্ধুদের সাথে ঘুরতে বের হলে। তো খাওয়া দাওয়া না হলে কি চলে! এক বন্ধুর হাতে টাকা দিয়ে পাঠালে সিঙ্গারা আনতে। ও সিঙ্গারা আনার পর জিগ্যেস করলে- ‘কত

আরও পড়ুন »